editor
প্রকাশিত: 6:30 PM, November 4, 2022
ডিএসএস ডেস্ক:: হবিগঞ্জের লাখাই উপজেলায় মাটি কাটা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে ইসহাক মিয়া (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ পূর্বগ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ইসহাক মিয়া ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয়রা জানান, গ্রামটির একটি সড়কে মাটি কাটাকে কেন্দ্র করে কয়েকদিন আগে গোলাপ মিয়া ও শের আলীর লোকদের মধ্যে ঝগড়া হয়।
এ বিরোধ মিমাংসায় সামাজিক বিচারের প্রক্রিয়া চলছিল। কিন্তু শুক্রবার দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এরপর ইসহাক মিয়াকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকী আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অর্চনা সূত্রধর বাংলানিউজকে বলেন, ইসহাক মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার থুতনিতে একটি আঘাত রয়েছে। তবে কি কারণে তিনি মারা গেছেন তা এখনই বলা যাচ্ছে না।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বাংলানিউজকে বলেন, রাস্তায় মাটি কাটার বিরোধ নিয়ে এ সংঘর্ষ হয়। ইসহাক মিয়া কোনো পক্ষের না। তিনি সংঘর্ষের কথা শুনে বের হয়ে থুতনিতে আঘাত পেয়েছিলেন। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ডিএসএস/৪ নভেম্বর/পিভি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন