admin
প্রকাশিত: 4:41 PM, January 5, 2021
অনলাইন ডেস্ক
রাঙামাটিতে সদ্য বদলি হয়ে আসা পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছ্ছের হোসেন বলেছেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়, পুলিশ সুপারের দরজা থাকবে খোলা।
আজ দুপুরে পলওয়েল পার্কে অনুষ্ঠিত রাঙামাটিতে কর্মরত সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসপি মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখা হবে। তবে পার্বত্যঞ্চলের কিছু মানুষের বাড়িতে যেসব চোলাই মদ তৈরি করা হয়, তার ব্যাপারে পুলিশ অবগত আছে। তবে সেই মদ যদি বাণিজ্যিক আকারে বিক্রি করা হয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
এসপি বলেন, রাঙামাটিতে আগত ট্যুরিস্টদের বিনোদন দিতে অনেক আকৃষ্ট স্থান রয়েছে। কিন্তু এর বদলে মাদক দিয়ে কেউ ট্যুরিস্টদের আকৃষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ মাদক যেমন কারও জন্য মঙ্গল নয়, তেমনি রাঙামাটির প্রতি ট্যুরিস্টদের কোনো নেতিবাচক ধারণা না জন্মায়, সেই ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
দুর্গমতার কারণে রাঙামাটিতে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন উল্লেখ করে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজ করতে হবে। এজন্য টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। আপনারাও সেই ব্যাপারে কাজ করবেন।
এসপি মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, যোগদানের পর চেয়ারে বসা হয়নি। এসে বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে ছুটে গেছি। এখানে ১৪ হাজার মানুষের বসবাস। থানার জন্য জায়গা বরাদ্দ থাকলেও কোনো থানা নেই। তাই জায়গা শনাক্ত করেছি। দ্রুত সময়ের মধ্যে থানা তৈরির কাজে চেষ্টা চলবে। এছাড়া সাজেকে গিয়েছি। এলাকাটিও দুর্গম। দুর্গম এলাকার ফাঁড়িগুলো পরিদর্শন করেছি। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে, জনগণও উপকৃত হবে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দীন চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন