editor

প্রকাশিত: 5:12 PM, May 4, 2026

মাদক ও বিপথগামিতা রুখতে খেলাধুলার বিকল্প নেই: নজরুল ইসলাম মুনিম

১৪নং ওয়ার্ড ছাত্রদলের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মাদক ও বিপথগামিতা রুখতে খেলাধুলার বিকল্প নেই: নজরুল ইসলাম মুনিম

সিলেট মহানগর বিএনপির ১৪নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক, ডিজিটাল আসক্তি এবং সব ধরনের বিপথগামিতা থেকে দূরে রাখতে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালে দেশের নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন, যার মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।

তিনি আরো বলেন, আমাদের তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি খেলাধুলার মাঠে ব্যস্ত থাকে, তবে সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড এমনিতেই নির্মূল হয়ে যাবে। ছাত্রদল কেবল রাজপথের আন্দোলন নয়, সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করছে এটি তারই প্রমাণ।

রবিবার (৩ মে) রাতে সিলেট মহানগর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছিল গত ১ মে (শুক্রবার) কদমতলীস্থ লেটস ফুটবল ইনডোরে।

১৪নং ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান নাজিরের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদল নেতা আকিব শাহ্ এবং সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাহাত এর যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লায়েক আহমদ, উমন আহমদ, জামান খান, পাশা আহমদ, আফজাল আহমদ, আবিদ আহমদ, পরিচালনা কমিটির হাসান উদ্দিন রিফাত, লাহিম আহমদ রানা, রাকিব শাহ, জুম্মান আহমদ, সজিব আহমদ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জুনাইদ আহমদ।

টুর্নামেন্টের সমাপনী দিনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চূড়ান্ত খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন