editor
প্রকাশিত: 6:21 PM, November 15, 2020
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে মনোয়ারা (৪৫) নামে এক মহিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার সকালে খবর পেয়ে বাড়ির পাশে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মনোয়ারার স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, আটক ছিদ্দিক আলীর সাথে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ছিদ্দিক আলীকে আটক করা হয়েছে। ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।
এদিকে রবিবার দুপুরে মনোয়ারাকে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন