editor
প্রকাশিত: 5:41 PM, December 12, 2020
অনলাইন ডেস্ক ::
করোনার কারণে সরকারি-বেসরকারি স্কুলগুলোয় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর লটারি হবে ৩০ ডিসেম্বর। এ সংক্রান্ত একটি প্রস্তাব চূড়ান্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ভর্তির চূড়ান্ত নীতিমালা পাঠানো হয়েছে। যদিও আজ দুপুর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
অনলাইনে ভর্তির আবেদন নেওয়া এবং লটারির মাধ্যমে ভর্তি করা হবে সে কারণে আবেদন ফি এবার কমিয়ে দেওয়া হয়েছে। কারণ পরীক্ষা নেওয়ায় কাগজপত্রসহ বেশ কিছু খরচ হচ্ছে না।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে। আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো।
S/H-(Sultana-3)
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার
সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে
জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১