editor
প্রকাশিত: 11:09 PM, December 10, 2020
নিজস্ব প্রতিবেদক
এসএমপি’র পুলিশ লাইন্সে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ’র সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় পুলিশ কমিশনার বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে আরো সতর্কতা অবলম্বন করে দায়িত্বপালনের আহবান জানান। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। তিনি বলেন ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তিনি মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখার নায়েক/ সফি আহমেদ এর প্রস্তাব অনুযায়ী মানবিক কাজের জন্য এসএমপি ব্লাড ব্যংক করার জন্য নির্দেশ দেন এবং যারা স্বেচ্ছায় রক্তদান করবেন তাদের জন্য একদিনের রেস্ট সহ যা যা প্রয়োজন তার ব্যবস্থা করা হবে বলে জানান। এছাড়াও তিনি সকল পুলিশ সদস্যদের সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দেন। পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য উক্ত কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
অপরদিকে এসএমপি’র সদদরে সভাকক্ষে উপশহরের এফ ব্লক এ মাসিক অপরাধ সভা পুলিশ কমিশনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ, র্যাব ৯ এর প্রতিনিধি, পি.বি.আই সিলেটের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুারিস্ট পুলিশের প্রতিনিধি, রেলওয়ে থানা পুলিশের প্রতিনিধি সহ সকল অতি উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এসএমপি’র সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা উপর গুরুত্ব আরোপ করেন এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যদের সর্বদা তৎপর থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশের সেবা সমূহ জনগণের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন এবং মানবিক কাজে সকলকে সহযোগীতা করার জন্য নির্দেশ প্রদান করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন