editor
প্রকাশিত: 8:50 PM, August 26, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণ থেকে বিশাল মিছিল বের করা হয়।
মিছিলটি হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ারচরস্থ মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জুলুসোত্তর আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় নবী আদর্শের রাষ্ট্র গঠনের তাগিদ দিয়ে বক্তারা বলেন আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নবীর আদর্শ অবহেলিত। পাঠ্যপুস্তকসহ সর্বক্ষেত্রে নবীর জীবনী সংযুক্ত করে আগামীতে আলোকিত জাতি-গঠন করতে হবে।
বক্তারা বলেন, রাসুলুল্লাহ (দ.) এর চরিত্রে রয়েছে পৃথিবীর সর্বোত্তম আদর্শ। কিন্তু মানুষ রাসুলের আদর্শ বাদ দিয়ে তাবুতের আদর্শ ধারণ করেছে। এতে পৃথিবীতে যেমন অশান্তি বেড়েছে, তেমনি আখিরাতের জীবনও নষ্ট করছে। যে জাতিই হোকনা কেন এর থেকে পরিত্রাণ পেতে সর্বতোভাবে, সর্বস্থানে, সর্বাবস্থায় রাসুলুল্লাহ (দ.) এর আদর্শের লালন ও বাস্তবায়ন করলে পৃথিবী আবারো শান্তির মহিমায় ভরে উঠবে।
বক্তারা আরো বলেন, মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে।প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.) বিশ্ব মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা ও অনুগ্রহ। মহানবীর আগমন ছিল সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের। তিনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় তথা সার্বিক দিক থেকে অধঃপতনের চরম সীমায় নিমজ্জিত সমাজকে খোদায়ী নির্দেশনার আলোকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন। গোটা মানব সমাজকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত করেছিলেন। তিনি ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরনীয় নজীর স্থাপন করেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। তাঁর জীবনের প্রতিটি দিকই তাই সকলের জন্য অনুসরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য শ্রেষ্ঠতম আদশ।
গাউসিয়া কমিটি সিলেট জেলা সভাপতি আলহাজ্ব মিসবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন আল ক্বাদেরীর ও জালালাবাদ থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো.শাহেদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিফা কাছওয়াছা দরবার শরীফ পীর হযরত মাওলানা ব্যারিষ্টার মোহাম্মদ মনসুর আলম আশরাফী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার, গাউসিয়া কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গাউসিয়া কমিটি সিলেট মহানগরের সভাপতি এস.এ.এম শহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী, মাওলানা আনোয়ার হোসেন আনসারী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা নুরুল আমিন, এডভোকেট সালেহ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসা-এ-তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সহ-সুপার হাফিজ মাওলানা মো: আজাদুর রহামন, গাউসিয়া কমিটি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা তুহিনুর রহমান শাহজাহান, তাহেয়িায় ওয়েলফেয়ার সোসাইটি সাবেক সভাপতি মাহবুব আলী চৌধুরী, তাহেরী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম, সহ-সভাপতি মো.রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম জুবায়ের, মো.ফখর উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা