editor
প্রকাশিত: 5:25 PM, December 31, 2022

রোটারি ক্লাব অব সিলেট রয়েলস’র শীতবস্ত্র বিতরণ
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব বলেছেন, মানুষ মানুষের জন্য, মানব কল্যাণই শ্রেষ্ট ধর্ম। আল্লাহ প্রদত্ত সব ধর্মই মানুষের কল্যাণে। তাই এই হাড় কাপানো শীতে ছিন্নমূল মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর এ দায়িত্ব পালনে এগিয়ে এসেছে রোটারি ক্লাব অব সিলেট রয়েলস। আমি তাদেরকে এই মহৎ কাজের জন্য শত সহস্র ধন্যবাদ জানাই।
তিনি (৩০ ডিসেম্বর) শুক্রবার রাতে নগরীর চৌহট্টা পয়েন্টে উইন্টার ক্লথ ডিস্ট্রিবিউশন রোটারি ক্লাব অব সিলেট রয়েলস এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন। বক্তৃতাকালে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
রোটারি ক্লাব অব সিলেট রয়েলসের সভাপতি রোটারিয়ান নাহিয়ান আল মাদানী খান রবির সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সাবেক সভাপতি রোটারিয়ান এইচ আজাদ শিপন, সাবেক সভাপতি রোটারিয়ান রাহাত তরপদার, সহ-সভাপতি রোটারিয়ান ইকবাল হোসেন, রোটারিয়ান আরশ আলী গণি (চেয়ারম্যান), প্রেসিডেন্ট (২০২৩-২০২৪) রোটারিয়ান আবু বক্কর শাওন, সেক্রেটারী (২০২৩-২০২৪) রোটারিয়ান রেজাউল ইসলাম, রোটারিয়ান মাজহারুল ইসলাম শাকিল, রোটারিয়ান মুমেন কুমার দে, রোটারিয়ান শাহ আলম, রোটারিয়ান মাসনুন আকিব। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক জিয়া, সৈয়দ আলাল আহমদ অভি, মোহাম্মদ সুমন আহমদ সুমন, শহিদুল ইসলাম রনি প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন