editor
প্রকাশিত: 8:21 PM, March 12, 2026
মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আখতারুজ্জামান বলেছেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত সার্থকতা। ‘টাইলস্ গার্ডেন’ সিলেটের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় আমেজ বজায় রেখে এই আয়োজনের মাধ্যমে যে ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর আখালিয়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সিলেটের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘টাইলস্ গার্ডেন’-এর উদ্যোগে ব্যবসায়ী ও সর্বস্তরের ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
টাইলস্ গার্ডেনের স্বত্বাধিকারী মো. সামিউল ইসলাম-এর সভাপতিত্বে ও মো. মমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোখলেছুর রহমান, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান, সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন, লন্ডন প্রবাসী মো. বোরহান উদ্দিন, আব্দুল মুহিত, হরমুজ আলী, আজিজুর রহমান, টাইলস্ গার্ডেনের পরিচালক মো. খালেকুজ্জামান।
ইফতারের পূর্বে মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
5 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
3 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের