editor

প্রকাশিত: 4:13 PM, December 10, 2020

মামলা: হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বিক্রিতে বাধ্য করা হতে পারে ফেসবুক কর্তৃপক্ষকে

মামলা: হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বিক্রিতে বাধ্য করা হতে পারে ফেসবুক কর্তৃপক্ষকে

অনলাইন ডেস্ক:

বিশ্বে সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে এন্টি ট্রাস্ট আইনে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এবং ৪৮টি অঙ্গরাজ্য। এ মামলার ফলে ফেসবুক তার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বিক্রিতে বাধ্য হতে পারে বলে বলা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ও রাজ্য সরকারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। এ মামলায় প্রযুক্তিবিষয়ক জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে আমেরিকায় উঠতি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে নির্মূল করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগে এ বছর অক্টোবরে আলফাবেট ইনকরপোরেশনের ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় মামলা করে। এতেও দাবি করা হয়, এই কোম্পানিটি তাদের প্রতিদ্বন্দ্বীদের দাঁড়াতে দিচ্ছে না। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের দেশটিতে একচেটিয়াভাবে অধিকার ভোগ করার সুযোগ নেই।কিন্তু ফেসবুক এ আইনের লঙ্ঘন করে সামাজিক মাধ্যমের একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে এন্টি ট্রাস্ট আইনের এ মামলায়। মার্কিনভিত্তিক এ টেক জায়ান্টটির দেশটিতে একচেটিয়া ব্যবসার বিষয়টি নিয়ে ফেডারেল এবং রাজ্যগুলোর নীতিনির্ধারকেরা বেশ কয়েক বছরধরে  তদন্ত করছে। এছাড়াও অন্য এক মামলায় তারা বলছেন, ফেসবুক ২০১২ সালে ইনস্টাগ্রামকে ১০০ কোটি ডলার দিয়ে এবং হোয়াটসঅ্যাপকে ১ হাজার ৯০ কোটি ডলার মূল্যে কিনে নেয়। এই দুটি প্রতিষ্ঠান সামাজিক মাধ্যমে ফেসবুকের কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। যা ফেসবুকের একচেটিয়া ব্যবসার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ফলে যেকোন মূল্যে এই প্রতিষ্ঠান দুটিকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ এবং ক্রয়চুক্তি সম্পন্ন হওয়ার পর ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আরো বাড়তে থাকে।বর্তমানে ফেসবুক বিশ্বের শীর্ষ তিনটি জনপ্রিয় সামাজিক মাধ্যম এবং মেসেজিং অ্যাপের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যার ফলে ফেসবুক খুব দ্রুত ইন্টারনেট পাওয়ার হাউজে পরিণত হয়েছে। এন্টি ট্রাস্ট আইনে করা এ মামলার অভিযোগপত্রে বলা হয় যে, যুক্তরাষ্ট্রের বাজারে একচেটিয়া ডিজিটাল বিজ্ঞাপনের নিয়ন্ত্রণ করছে ফেসবুক। যা দেশটির প্রতিযোগিতা না মানার মনোভাব দেখিয়ে বাণিজ্যনীতি ভঙ্গ করেছে। তাই তাদের এ নিয়ন্ত্রণের কাঠামো ভেঙে দেওয়ার জন্য মামলায় আদালতের আদেশ কামনা করা হয়েছে। যাতে করে কোনো একটি প্রযুক্তি প্রতিষ্ঠান বিশ্বের পুরো সামাজিক মাধ্যমের একচেটিয়া নিয়ন্ত্রণ করতে না পারে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং রাজ্য কর্তৃপক্ষ এখন ফেসবুক ভেঙে দেওয়ার কথা বলছেন।
মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের পরিচালক আইয়ান কর্নার বলেন, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে একক আধিপত্য বিস্তারের মাধ্যমে বাজার থেকে প্রতিযোগিতা তুলে দিয়েছে। এই একচেটিয়া আধিপত্য দূর করে আবার প্রতিযোগিতার বাজার সৃষ্টি করাই তাদের মামলার লক্ষ্য বলেও জানান কর্নার।
তবে এ বিষয়ে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট জেনিফার নিউস্টেড জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের ফেসবুকে বিজ্ঞাপন দিতে কোনভাবে বাধ্য করা হয় না। ফেসবুক তাদের চাহিদা মতো সর্বোচ্চ কার্যকর সেবা দিতে পারে বলেই লোকজন ফেসবুকের সেবা গ্রহণ করতে দিন দিন আগ্রহী হচ্ছে।
উল্লেখ্য নিউইয়র্কের এটর্নি জেনারেল লতিশিয়া জেমস ১৪ মাসে আগে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করেন। এ সময় তার সঙ্গে যোগ দেন আরো ৪০টি রাজ্যের এটর্নি জেনারেলরা। এ বিষয়ে লতিশিয়া জেমস বলেন, এক যুগেরও বেশি সময় থেকে ফেসবুক আধিপত্য বিস্তার করতে করতে এখন একচেটিয়া হয়ে উঠেছে। যারফলে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারছে না। ফেসবুক তাদের প্রতিদ্বন্দ্বীদের নানাভাবে দমানোর চেষ্টা করে আইনের লঙ্ঘন করেছে।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও