editor
প্রকাশিত: 11:59 PM, November 8, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বিল বার্নসের সঙ্গে বিরল আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহে বিল বার্নসের মস্কো সফরকালে এই আলোচনা হয় বলে সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘গভীর’ উদ্বেগ জানানোর জন্য এবং এ ব্যাপারে রাশিয়ার অভিপ্রায় জানার চেষ্টা হিসেবে এই আলোচনা হয়েছে বলে এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত অন্তত দুইটি সূত্র সিএনএনকে জানিয়েছে।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও সোমবার সিএনএনকে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, টেলিফোনে ওই আলোচনা হয়েছে।
একটি সূত্র সিএনএনকে জানায়, রুশ সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’। ওই সূত্র আরও জানান, আক্রমণ বা অনুপ্রবেশের আশঙ্কা আমলে না নেওয়া আমাদের জন্য বোকামি হবে।
ফোনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে পেসকভ জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক, দুজনের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সংকটাপন্ন পরিস্থিতি আর আঞ্চলিক সংঘাতের উপর মত বিনিময় হয়েছে।
সাইবার নিরাপত্তাও দুজনের আলোচনায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন পেসকভ।
বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাশিয়ার ভিন্নমতাবলম্বী নেতা অ্যালেক্সি নাভালনির ওপর নভোচক বিষ প্রয়োগ, যুক্তরাষ্ট্রের স্বার্থে সাইবার আক্রমণ পরিচালনার জন্য রাশিয়ার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন।
এছাড়া ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য জড়ো করছে এমন অভিযোগ তুলছে যুক্তরাষ্ট্র।
এসব বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধানের আলোচনাকে বিরল হিসেবে দেখা হচ্ছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন