editor

প্রকাশিত: 6:25 PM, March 25, 2026

মালিক-শ্রমিক ঐক্যের মাধ্যমে চা শিল্পের ঐতিহ্য ফেরাতে হবে: ড. রাগীব আলী

হিলুয়াছড়া ডিভিশনে ২০২৬ সালের ‘পাতা চয়ন’ উৎসবের শুভ উদ্বোধন

মালিক-শ্রমিক ঐক্যের মাধ্যমে চা শিল্পের ঐতিহ্য ফেরাতে হবে: ড. রাগীব আলী

7

সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানের হিলুয়াছড়া ডিভিশন এর ২০২৬ সালের নতুন মৌসুমের ‘পাতা চয়ন’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে চা বাগানের মনোরম পরিবেশে এই উৎসবের আয়োজন করা হয়।

3

দি সিলেট টি কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট দানবীর ড. রাগীব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন মৌসুমের এই পাতা চয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ড. রাগীব আলী বলেন, সিলেটের চা শিল্পের সাথে আমাদের ইতিহাস ও ঐতিহ্য মিশে আছে। নতুন কুঁড়ি সংগ্রহের এই শুরুর মাধ্যমেই চা বাগানের প্রাণচাঞ্চল্য ফিরে আসে। আমরা আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে চায়ের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

7

চা শিল্পের প্রসারে ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, মালিক ও শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চা শিল্পের হারানো ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হব।

7

দিপু গঞ্জু পরিচালনায় বক্তব্য রাখেন দি সিলেট টি কোম্পানি লিমিটেড-এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: আজম আলী, এসিস্ট্যান্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, বিদ্যুৎ তালুকদার, মোর্শেদ খান, বাগার পাঞ্চায়েত কমিটির সভাপতি মদন গঞ্জু, মেম্বার দ্বিলীপ কুর্মি, বিমল গঞ্জু, রাধামনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: জালাল উদ্দিন, গীতা পাঠ করেন রিংকু চক্রবর্তী। ফুল ও মাল্য দান দিয়ে অতিথিকে বরণ করেন অমিতা মুন্ডা, মাধুরী বাউরী, সনজিতা গঞ্জু। বৎসরের সেরা পাতা উত্তোলনকারীদের পুরস্কার তুলে দেন ড. রাগীব আলী। পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন প্রতি নায়েক, হালিমা বেগম, জোসনা বেগম।

অনুষ্ঠানে মালনীছড়া চা বাগানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ঐতিহ্যবাহী সাজে নারী চা শ্রমিকরা ঝুড়ি পিঠে নিয়ে বাগানে নতুন পাতা সংগ্রহের কাজ শুরু করেন। পুরো বাগান এলাকা শ্রমিকদের আনন্দ ও ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

2 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

4 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
6