admin
প্রকাশিত: 2:51 PM, January 22, 2026
কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ির পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক কৃষিবিদ মো: আব্দুস সাত্তার বলেছেন,খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হলেও পুষ্টি গ্রহণে এখনো আমরা পিছিয়ে আছি। মাশরুম নানান গুণের পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ একটি হালাল সবজি। তাই এই ফসলের আবাদ বাড়াতে হবে। এর মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাট ভূমিকা রাখা সম্ভব হবে।” তিনি বলেন, পুষ্টির চাহিদা পূরণ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে মাশরুম চাষ একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদে দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্যসম্মত পুষ্টি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি অর্থকরী ফসল হিসেবে মাশরুমের উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি গতকাল বুধবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সিলেট অঞ্চলের আয়োজনে সিলেটে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালায় (২০২৫-২৬) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ির পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের কৃষি অর্থনীতিবিদ(প্রকল্প প্রস্তুতকরন) কৃষিবিদ মোঃ মতিউর রহমান।
কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকার মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হৃাসকরন প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মোঃ আখতার জাহান কাকন, এটিআই সিলেট এর অধ্যক্ষ সুব্রত কুমার চক্রবর্তী। কর্মশালায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারী, একেএম মাকসুূুল আলম, মোঃ হুমায়ুন দিলদার, এইও মনোয়ার হোসেন।
কর্মশালায় প্রশিক্ষিত মাশরুম উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, নার্সারি তত্ত্বাবধায়ক এবং বিভিন্ন এনজিও ও সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সিলেট বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের কৃষি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে