editor
প্রকাশিত: 8:13 PM, March 17, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) নগরীর শাহী ঈদগাহস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে ‘মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদ, সিলেট’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান বক্স আবু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং- বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী সোরমান আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শকে লালন করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পবিত্র রমজান মাসে আমরা দেশ ও জাতির কল্যাণ এবং আমাদের নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (বাচ্চু), সিনিয়র সহ-সভাপতি শ্যামল চন্দ্র মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল বাতেন মুন্না, সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামাল উদ্দিন, রুসন, রাকু আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
ইফতারের পূর্বে আয়োজিত বিশেষ মোনাজাতে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
5 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
7 স্টাফ রিপোর্টার: 6 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের