editor
প্রকাশিত: 11:06 AM, October 6, 2021
অনলাইন ডেস্ক ::
রাজধানীর মিরপুর থেকে ‘নিখোঁজ’ পাঁচ মেয়েশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এদের দুজনকে সদরঘাট থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি, মিরপুর) এবং বাকি তিনজনকে নেত্রকোনা ও গাজীপুর থেকে উদ্ধার করে মিরপুর ও রূপনগর থানা পুলিশ। তবে ছয় দিন পেরিয়ে গেলেও পল্লবী থেকে নিখোঁজ তিন বান্ধবীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সোমবার দিবাগত রাতে ভিকটিমদের ডিবির মিরপুর বিভাগ, মিরপুর ও রূপনগর থানা পুলিশ পৃথকভাবে উদ্ধার করে। দুটি ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিবি ও থানা পুলিশ সূত্র জানান, ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকার দুই শিশু পরিবারের সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে পথে একটি চক্রের ফাঁদে পড়ে। তাদের সদরঘাট থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে তাদের মিরপুর এভিনিউ-৫-এর একটি কারখানায় আটকে রেখেছিল সাব্বির, আল আমিন ও আরমান নামে তিন যুবক। এদের গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে ডিবির (মিরপুর) উপকমিশনার মানস কুমার পোদ্দার বলেন, মিরপুর থেকে নিখোঁজ দুই মেয়েকে উদ্ধার করা হয়েছে। তাদের পল্লবীর একটি বাসায় আটকে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সাব্বির, আল আমিন ও আরমানকে গ্রেফতার করা হয়েছে। এরা গেঞ্জি কারখানার শ্রমিক। মেয়েদের পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় মামলা করা হচ্ছে। উদ্ধারকৃত মেয়েদের ঢাকা মেডিকেল কলেজে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। কেন ঘর ছেড়েছিল- এ প্রশ্নের জবাবে ডিসি মানস কুমার জানান, প্রাথমিকভাবে শিশুরা জানিয়েছে বাবা-মায়ের বকুনির কারণে তারা অভিমান করে একসঙ্গে বাসা থেকে বের হয়। এরপর তারা পথে কোনো একটি খারাপ চক্রের খপ্পরে পড়ে। পরে কৌশলে চক্রের হাত থেকে রক্ষা পায়। এরপর তারা নিজেরাই সদরঘাটে যায় বরিশালের উদ্দেশে। এদের মধ্যে এক শিশুর নানাবাড়ি বরিশালে। লঞ্চে করে সেখানেই যাওয়ার চিন্তাভাবনা ছিল তাদের। ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ দুই শিশু নেত্রকোনা থেকে উদ্ধার হয়। তারা তাদের ঘনিষ্ঠ দুই তরুণের সঙ্গে দেখা করতে মিরপুর থেকে নেত্রকোনায় গিয়েছিল। তাদের উদ্ধারের সময় রাব্বি ও সাগর নামে দুই তরুণকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি।
মণিপুর স্কুলের উদ্ধার হওয়া ছাত্রীর বিষয়ে রূপনগর থানার উপপরিদর্শক মাসুদুর রহমান বলেন, একটি ছেলের সঙ্গে সম্পর্কের কারণে বাবা-মায়ের বকুনি খেয়ে ওই ছাত্রী বাড়ি ছেড়ে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় গিয়ে আত্মগোপন করে। অন্যদিকে, গত ছয় দিনেও পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজছাত্রীকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হন। তারা নগদ টাকা, সোনার অলঙ্কার ও মোবাইল ফোন নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে পরিবার। গতকাল পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনদের সন্দেহ, তারা কোনো মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রকিবুল্লাহ নামে একজনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তিন কলেজছাত্রীর বিষয়ে র্যাব-৪-এর পরিচালক মোজাম্মেল হক বলেন, ‘তাদের খোঁজ পেতে কাজ চলছে। আশা করি শিগগিরই সন্ধান মিলবে।’
ডিএসএস / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন