editor
প্রকাশিত: 8:51 PM, February 4, 2025
সিলেটের সময় :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর মিরাবাজার এলাকায় হতদরিদ্র শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় ।
থানা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী আব্দুল মোতালেবের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কোতোয়ালী পূর্ব থানা নায়েবে আমীর নজরুল ইসলাম শোয়েব, কর্মপরিষদ সদস্য এখলাছুর রহমান, ১৬নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ১৮নং ওয়ার্ড জামায়াত নেতা আব্দুল ওয়াহিদ জাবেদ, মাওলানা আব্দুর রশিদ, নুরুল ইসলাম ফয়সাল, তামিম আহমদ খান ও জালাল উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আব্দুর রব বলেন, জামায়াত হচ্ছে সত্যিকারের মানবতাবাদী দল। যে কোন দুর্যোগে জামায়াত মানবতার পাশে দাঁড়ায়। কারণ জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বর্তমানে শীতে হতদরিদ্র মানুষ কষ্টে দিনাতিপাত করছে। তাদের সাহায্যে সামর্থ অনুযায়ী সকলের এগিয়ে আসা উচিত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন