editor
প্রকাশিত: 7:01 PM, November 2, 2022
আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ না হলে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। এর একদিন পরই পিয়ংইয়ং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এর জবাবে মিসাইল ছুড়েছে দক্ষিণ কোরিয়াও। পাশাপাশি পিয়ংইয়ংকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সিউল।
বুধবার (২ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষথেকে জানানো হয়, সামুদ্রিক সীমান্ত তিনটি মিসাইল ছোড়া হয়েছে। এই মিসাইলগুলো সেখানেই পড়েছে যেখানে উত্তর কোরিয়ারগুলো পড়েছিল।
সিউলের সেনা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, ১৯৫৩ সালে উপদ্বীপ ভাগ হওয়ার পর এই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার সমুদ্র সীমার খুব কাছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে। উত্তর কোরিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে ৫৭ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে পড়ে। উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডকে খুব বিরল এবং অসহনীয় বলে আখ্যায়িত করেছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী।
সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়াটি শুরু হয়। এটি শেষ হবে শুক্রবার। ‘ভিজিল্যান্ট স্টর্ম’ নামে যৌথ মহড়ায় দুই দেশের শত শত যুদ্ধবিমান অংশ নিয়েছে। সোমবার থেকে বিরামহীনভাবে এগুলো শক্তি প্রদর্শন করছে।
গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক অস্ত্রধারী’ দেশ হিসেবে ঘোষণা দেন কিম জং উন। আর এই তকমা ‘অপরিবর্তনীয়’ বলেও মন্তব্য করেন তিনি।
চলতি বছরে মিসাইল নিক্ষেপের তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এ পর্যন্ত দেশটি অন্তত ৪০টি মিসাইল উৎক্ষেপণ করেছে।
সূত্র: এএফপি
ডিএসএস/২ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন