editor

প্রকাশিত: 7:11 PM, July 24, 2026

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

2

পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’ ও ‘সপ্তক সংগীত বিদ্যালয়’।

শ্রেয়া সরকারের সঞ্চালনায় এবং মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক বিমল করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু হুরায়রা ছুরত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপক রঞ্জন দাস, শিক্ষক মিছির আলী, রাজীব দাস এবং ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টারের ইংরেজি শিক্ষক রিত্তিক স্যার।

1

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলা ভাষা শুদ্ধভাবে উচ্চারণে শেখার এই সুবর্ণ সুযোগ ছাতকের শিক্ষার্থীদের হাতছাড়া করা উচিত নয়। সুন্দর হস্তাক্ষর গঠনে ‘মুক্তাক্ষর’ যেভাবে আন্তরিক গুরুত্ব দিচ্ছে, ছাতকের সকল শিক্ষার্থীদের তা গ্রহণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

সম্মাননা প্রাপ্ত বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন সেঁজুতি ঘোষ, স্বীকৃত দাস, অনন্যা গোস্বামী, মোছা. ফাতেমা তাবাসসুম, অন্বেষা দাস অত্রি, শুভশ্রী দেব, প্রাঙ্গনা তালুকদার, মাবসুরাহ সুফিয়ান নুজহাত, সৃষ্টি দাস, ফাইজা জান্নাত, আয়েশা সিদ্দিকা রিহা, অরিন্দম দাস, মো. আয়ান হোসেন এবং দিপীকা তালুকদার দিয়া।

5

উপস্থিত শিক্ষার্থীদের আনন্দ ও উৎসাহ যোগাতে মুক্তাক্ষরের ছাতক শাখার শিক্ষানবিশ শিক্ষার্থীরা বিভিন্ন বিশিষ্ট কবির হাস্যরসের কবিতায় এক মনোজ্ঞ দলগত আবৃত্তি পরিবেশন করে। আবৃত্তিতে অংশ নেয় স্নেহলতা, সেঁজুতি, স্বীকৃতি, শুভশ্রী, অন্বেষা, প্রমা, হিমু, গগন, মুন, অংকুশ, অধরা ও অহি।

7

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন সপ্তক সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক অমরেশ সরকার সঞ্জু।

5

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

6 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

4 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

1 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

5 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

7 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

8 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন

1
4