editor
প্রকাশিত: 11:50 AM, February 18, 2026
নবনিযুক্ত বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেটের তিন কৃতি সন্তানের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আরোহণ সিলেটবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তাদের মেধা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নতুন গতি পাবে এবং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। বিশেষ করে বাণিজ্য, শিল্প, শ্রম ও প্রবাসী কল্যাণের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে তাদের নেতৃত্ব সিলেটের উন্নয়নের পাশাপাশি জাতীয় সমৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে বিএমজেএ নেতৃবৃন্দ নবনিযুক্ত মন্ত্রীবর্গ ও উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বিশ্বাস করেন, জনমানুষের কল্যাণে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা সততা ও নিষ্ঠার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে