editor

প্রকাশিত: 6:14 PM, January 28, 2026

মুক্তাদির ও এমরান চৌধুরীর সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের লিফলেট বিতরণ

মুক্তাদির ও এমরান চৌধুরীর সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের লিফলেট বিতরণ

‎ধানের শীষের প্রার্থী সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ও ৬ আসনে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের উদ্যোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের আদালত প্রাঙ্গণ এলাকা থেকে খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কদমতলী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সিলেট ৬ আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী সমর্থনে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় রিয়েল লিফলেটবিতরণ ও প্রচার মিছিল বের করা হয়।

লিফলেট বিতরণ ও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সদস্য সচিব এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমির, সিলেটের পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন,এডভোকেট মুজিবুর রহমান মুজিব,এডভোকেট এখলাছুর রহমান,এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট তানভির আখতার খান,এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট সাজিদুল ইসলাম সজীব, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মনজুর ইলাহী সামি, এডভোকেট আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।

প্রচারণাকালে আইনজীবীরা বলেন, দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করা এখন সময়ের দাবি। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজ দেশে সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই, ভোটাধিকার হরণ করা হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। জননেতা আব্দুল মুক্তাদির এবং এমরান আহমদ চৌধুরী সিলেটের মাটিতে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।

নেতৃবৃন্দ আরও বলেন, আইনজীবীরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমরা মনে করি, আব্দুল মুক্তাদির ও এমরান আহমদ চৌধুরীর মতো লড়াকু নেতৃত্বের মাধ্যমেই সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন জোয়ার আসবে এবং জনগণের দাবি আদায় ত্বরান্বিত হবে। সিলেটের মাটি ও মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী আদর্শের কোনো বিকল্প নেই। এই লিফলেট বিতরণের মাধ্যমে আমরা সেই বার্তাটিই সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন