editor
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় গরু সন্দেহে আটকের পর স্থানীয় বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ৮৬টি গরু স্ব স্ব মালিকের কাছে হন্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১৮) সদস্যরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলানিউজকে বিষয়টি জানায় পঞ্চগড় ১৮ বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনস্থ ভূতিপুকুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে মোট ৮৬টি গরু বাংলাদেশে আসে। তখন বিজিবি টহল দল গরুগুলি আন্তর্জাতিক সীমানার কাছ থেকে আটক করে। পরবর্তীতে মাঠ পর্যায়ে তদন্ত করে দেখা যায় যে, গরুগুলির প্রকৃত মালিক বাংলাদেশি নাগরিক।
জানা যায়, গরুগুলি দিনের বেলায় ঘাস খেতে খেতে ভারতের সীমানা অতিক্রম করে। পরে গরুর মালিকদের চিহ্নিত করে স্থানীয় ভজনপুর ইউপি চেয়ারম্যান মোকছেদ আলীর উপস্থিতিতে মুচলেকা দিয়ে স্ব-স্ব গরুর মালিকের কাছে গরুগুলি হস্তান্তর করা হয়।
ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকছেদ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
1 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 3 বুধবার (২৪
3 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
8 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
1 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক