editor
প্রকাশিত: 6:47 PM, February 28, 2026
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল রোটারিয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। রমজানে এই খাদ্য সহায়তা সাধারণ মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।
তিনি রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রশংসা করে বলেন, এই ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সিটি করপোরেশনের কনফারেন্স রুমে প্রয়াত রোটারিয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান আরএফএসএম মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় ও রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে কুরআনে হাফিজদের মাঝে খাদ্য সামগ্রী, প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও ইভেন্ট চেয়ার রোটায়িার পিপি রুহুল আলম খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের একাউন্টস অফিসার আ. ন. ম. মনসুফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি মো: তৈয়বুর রহমান, রোটারিয়ান পিপি মো: সিদ্দিকুর রহমান।
উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য রোটারিয়ান পিপি মো: নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি এম. শহিদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি এম. এ. রহিম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামশুদ্দিন, রোটারিয়ান আইপিপি আব্দুর রহমান, রোটারিয়ান মনসুর আহমেদ, রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী, রোটারিয়ান নিশি কান্ত দাস ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান শিশির রঞ্জন সরকার। রোটারিয়ান পিপি মোহাম্মদ মহিবুর রহমান আরএফএসএম এর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুই ছেলে আ. ন. ম. মনসুফ আহমেদ এবং আ. ন. ম. জাফর। ১২৫ জন কোরআনে হাফিজদের মাঝে খাদ্য সামগ্রী, ৬ জন প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং ৪ জন সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়।
3 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের