editor
প্রকাশিত: 4:25 PM, March 4, 2021
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার এম এ লতিফ পিএইচএফ পিএমডি বলেছেন, মোহাম্মদ মুহিবুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শপরায়ন ব্যক্তি ছিলেন। তিনি রোটারী ক্লাবের মাধ্যমে নিজেকে আত্মনিয়োগ করে সমাজের অসহায় মানুষের সাহায্যে কাজ করে গেছেন। তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন। তাঁর শূণ্যতা কখনো পূরণ হবার নয়। তিনি ক্লাবের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি বুধবার রাতে নগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে রোটারিয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বিকাশ কান্তি দাস পিএইচএফ-এর সভাপতিত্বে ও রোটারিয়ান আফসার আহমেদ পিএইচএফ-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টম ও ভ্যাট কমিশনারেট সিলেটের এডিশনাল কমিশনার রাশেদুল আলম, পি ডব্লিউ ডি এর নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, নূরজাহান ক্লিনিকের সত্তাধিকারী ডা. নাসিম আহমদ, রোটারিয়ান পিপি মো. জাকির আহমদ চৌধুরী, রোটারিয়ান পিপি শামসুল হক দীপু, রোটারিয়ান পিপি কবির উদ্দিন, রোটারিয়ান পিপি মো. শাখাওয়াত, সিনিয়র সচিব আব্দুস সামাদ।
স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মো. তৈয়বুর রহমান আরএফ এমএস, রোটার্যাক্টর পিপি শিশির বন্ধন, পিপি আব্দুল্লাহ মো. আদিল, পিপি আবু বক্কর আরিফ, মাসুম আহমদ সহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে মোনাজাত পরিচালনা করেন রোটারিয়ান মাওলানা তাজুল ইসলাম কামাল। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন