editor
প্রকাশিত: 7:32 AM, October 24, 2020
৭১’র মানবতা বিরোধী মৃত্যুদন্ড প্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কাওসার এরশাদ সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রীর রায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল আদালত বহাল রাখায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর এবং যুব কমান্ড সিলেট জেলা ও মহানগর মিষ্টি বিতরণ করেছে।
শুক্রবার দুপুর ১২টায় জেলা ইউনিট কমান্ডের বাসভবনে এই মিষ্টি বিতরণ করা হয়। এসময় জেলা কমান্ডার, মহানগর ডেপুটি কমান্ডার, জেলার সহকারি কমান্ডারকে মিষ্টি মুখ করান মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং যুব কমান্ডের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং যুব কমান্ডের নেতৃবৃন্দকেও মিষ্টি মুখ করানো হয়।
এসময় নেতৃবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্বাধীন সার্বভৌম আদালতকে অভিনন্দন জানিয়েছেন এবং রায় অবিলম্বে কার্যকরের আহ্বান জানান। এসময় সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রর্তী জুয়েল বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী অঙ্গীকার সফল বাস্তবায়ন বাংলাদেশের সফলতম প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যার বঙ্গরত্ন শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকারের সফল বাস্তবায়ন ৭১ এর মানবতা বিরোধী অপরাধের বিচার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সর্বশেষ নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রর্তী জুয়েল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক নির্বাচিত সহকারি কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতিক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর প্রতিনিধি নুর আহমদ কামাল, সিরাজুল ইসলাম সুরুকী, আছলম খান স্বপন, ছিফত মিয়া, নাসির উদ্দিন, আব্দুল আহাদ, আবু সাঈদ, আব্দুল মান্নান, যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মো. জিল্লুর রহমান, সাইস্তা তালুকদার, জুবায়েল আহমদ, যুব কমান্ড সিলেট মহানগরের আহ্বায়ক মো. মানিক, সদস্য সচিব সালাহ উদ্দিন, সুমন আহমদ, রেদওয়ান খান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন