editor
প্রকাশিত: 3:35 PM, November 5, 2022
আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের ওয়াজিরাবাদের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে। তাই প্রকাশ্যে ভিডিওতে বক্তব্য দিয়েছেন ইমরান খান।
তিনি বলেন, বৃহস্পতিবার ওয়াজিরাবাদ শহরে আমাকে হত্যার জন্য চারটি গুলি ছোড়া হয়েছিল।
লাহোর হাসপাতাল থেকে ইমরান খান বলেন, বুধবার জানতে পারি যে, আমার ওপর ওয়াজিরাবাদ বা গুজরাতে হামলার পরিকল্পনা করেছে তারা।
লাহোর থেকে ইসলামাবাদে যেতে ওয়াজিরাবাদ ও গুজরাত অতিক্রম করতে হয়। সেখানেই পাকিস্তানের সরকারের বিরুদ্ধে লং মার্চ করছিলেন ইমরান খান ও তার দল।
বৃহস্পতিবার ইমরান খানের ওপর চালানো হামলায় একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। তবে ইমরান খান আহত হলেও তিনি শঙ্কামুক্ত।
হামলাকারীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হামলাকারী জানায়, মানুষকে ভুল পথে পরিচালিত এবং ইসলামের আদর্শ থেকে বিচ্যুত করার জন্য তার ওপর ক্ষিপ্ত ছিল।
এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হামলার জন্য তিনজনকে দোষারোপ করছেন। এর মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফায়সাল নাসির।
তবে সরকারের পক্ষ থেকে ইমরান খানের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
ডিএসএস/৫ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন