editor

প্রকাশিত: 10:54 AM, September 19, 2026

মেয়র দৌড়ে আলোচনায় মিফতাহ সিদ্দিকী

তৃণমূলের আস্থা ও রাজপথের নেতৃত্ব

মেয়র দৌড়ে আলোচনায় মিফতাহ সিদ্দিকী

8

সিলেট অঞ্চলের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম সক্রিয় ও প্রভাবশালী মুখ মিফতাহ সিদ্দিকী। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে তৃণমূল সংগঠক হিসেবে দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজেকে একজন পরীক্ষিত ও সাহসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে তার প্রার্থিতা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এখন জোরালো আলোচনা ও নতুন আশা তৈরি হয়েছে।

4

মিফতাহ সিদ্দিকীর রাজনৈতিক জীবন শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। ছাত্ররাজনীতির শুরু থেকেই তিনি দক্ষতার পরিচয় দেন; তিনি সিলেট এমসি কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি এবং পরবর্তীতে সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করেন। শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়েও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সহ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করেন তিনি।

4

ছাত্ররাজনীতির পাঠ চুকিয়ে তিনি মূল দল বিএনপিতে যুক্ত হন। ২০০৭ সালে সিলেট মহানগর বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক কমিটির সদস্য, যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে আহ্বায়ক হিসেবে সিলেট বিএনপিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে ভূমিকা রাখেন। রাজপথের ত্যাগের মূল্যায়নে তাকে পরবর্তীতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়।

সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামের দিনগুলোতে সিলেট শহরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের যে কয়েকটি সাহসী মশাল মিছিল হয়েছে, তার সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মিফতাহ সিদ্দিকী। ৫ আগস্টের পূর্বের উত্তাল সময়ে তার এই ভূমিকা তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। দীর্ঘদিন দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তিনি বহুবার নির্যাতনে শিকার হন এবং অসংখ্য মামলার মুখোমুখি হন, যা স্থানীয় নেতাকর্মীদের কাছে তাকে একজন বীর ও ত্যাগী নেতা হিসেবে তুলে ধরেছে।

2

সম্প্রতি তাকে সিলেট ওয়াসা’র চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে, যেখানে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় অবদান রাখছেন।

5

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে নিয়ে আশার আলো দেখছেন। দীর্ঘদিনের ত্যাগ, সাহসিকতা এবং জনবান্ধব ভাবমূর্তির কারণে তাকে মেয়র পদে অত্যন্ত শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজপথ ও প্রশাসনিক উভয় অঙ্গনে তার সাফল্য আগামী দিনে সিলেট নগরীকে আধুনিক ও সুশাসিত হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২ এর কর্মী সভা অনুষ্ঠিত

8 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

আনোয়ারুজ্জামানের এপিএসের বোন প্রভাবশালী আওয়ামী লীগ নেত্রী সাহানা

3 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

সিলেটে ট্রিপল মার্ডার: রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পিবিআই

4 সিলেট নগরের রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্যজট খুলতে তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলাটির নথিপত্র বুঝে

মেয়র দৌড়ে আলোচনায় মিফতাহ সিদ্দিকী

মেয়র দৌড়ে আলোচনায় মিফতাহ সিদ্দিকী

1 সিলেট অঞ্চলের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম সক্রিয় ও প্রভাবশালী মুখ মিফতাহ সিদ্দিকী। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে

ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন

ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন

7 বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফি হার্ট চেক-আপ ও স্ক্রিনিং

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

3 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির নতুন সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদকে আন্তরিক

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

সিলেটে ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র কার্যক্রম দ্রুত চালুর লক্ষ্যে সভা

2 সিলেটের বিশ্বনাথে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রস্তাবিত ‘দ্যা ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল’র স্থাপনা কার্যক্রম দ্রুত সম্পন্ন ও

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও

1
8