editor
প্রকাশিত: 2:11 PM, September 11, 2020
নারায়ণগঞ্জের তল্লার সেই মসজিদের সামনে তিতাস গ্যাসের পাইপ থেকে আবারো গ্যাস নির্গত হচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলের পর থেকে এলাকাবাসী গ্যাস নির্গত হতে দেখে।
এর আগে বৃহস্পতিবার গ্যাস লাইনের লিকেজ মেরামত করে তিতাস কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলের পর থেকেই মসজিদের সামনের পাইপে আবারো গ্যাস নির্গত হতে থাকে। প্রায় আধা ঘণ্টার বেশি সময় এই গ্যাস নির্গত হয় বলে এলাকাবাসী জানান।
তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোনের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ধরনের তথ্য আমরা এখনো পাইনি। তবে গ্যাস বের হয় কিনা সেটি চেক করতে আমরা এখনো মাটি ভরাট করিনি। যদি এরকম গ্যাস বের হয়ে থাকে তাহলে কাল মেরামত করে দেওয়া হবে।
গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটোসাংবাদিকসহ ৩৭ জন দগ্ধ হয়। যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে গত শুক্রবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে