editor

প্রকাশিত: 8:25 AM, September 19, 2020

মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার দল ঘোষণা

মেসিকে অধিনায়ক করে আর্জেন্টিনার দল ঘোষণা

অনলাইন ডেস্ক :: online-desk

ক্লাব বদল নিয়ে আলোচনায় ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পুরোনো ক্লাব বার্সেলোনাতে ঠাঁই পাওয়া মেসিকে শিগগিরই দেখা যাবে জাতীয় দলের জার্সিতে। বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর স্বাভাবিকভাবেই সেই দলে জায়গা পেয়েছেন দেশটির সবচেয়ে বড় তারকা ফুটবলার মেসি। বরাবরের মতোই দলটির অধিনায়কের ভূমিকাতেও দেখা যাবে তাকে।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের খবরে বলা হয়, গতকাল শুক্রবার ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষের ম্যাচ দুটি সামনে রেখে দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলো হওয়ার কথা ছিল মার্চ মাসে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ম্যাচগুলো স্থগিত করা হয়।

বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে নভেম্বরের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে স্কালোনির দল। বুয়েন্স আয়ার্সে ৮ অক্টোবর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর স্বাগতিক বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দলে বার্সা তারকা মেসি থাকলেও ঠাঁই হয়নি ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও অ্যাগুয়েরোর। ৩০ সদস্যের এ দলে জায়গা পাননি আক্রমণভাগের আরেক খেলোয়াড় অ্যানগেল ডি মারিয়াও। আক্রমণভাগে অধিনায়ক মেসির পাশাপাশি রয়েছেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা ও ইন্টার মিলানের ফরোয়ার্ড লরাতো মার্তিনেস। দলে দুই নতুন দুই মুখ লেফট ব্যাক ফাকুন্দো মেদিনা ও সেন্টার ব্যাক নেহুয়েন পেরেস।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেজে), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)

ডিফেন্ডার : হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেনসো সারাভিয়া (ইন্তারনাসিওনাল), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেস (অ্যাটলেটিকো মাদ্রিদ), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস)

মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেজে), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনা)

ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), আলেক্সিস মাক আয়িস্তের (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), আলেহান্দ্রো গেমেস (আতালান্তা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লুকাস আলারিও (লেভারকুজেন), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), ভিওভানি সিমেওনে (কাইয়ারি) ও ক্রিস্তিয়ান পাভোন (লা গ্যালাক্সি)।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে