editor

প্রকাশিত: 4:42 PM, March 25, 2021

সুনামগঞ্জে জোড়া হত্যা : দুই জনের মৃত্যুদন্ড, ১৩ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জে জোড়া হত্যা : দুই জনের মৃত্যুদন্ড, ১৩ জনের যাবজ্জীবন

2

সুনামগঞ্জ প্রতিনিধি

4

সুনামগঞ্জের তাহিরপুরের আলোচিত আরফান-মতিউর জোড়া হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদন্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এই আদেশ দেন।সুনামগঞ্জ জজ আদালতের পিপি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, আরফান আলী ও মতিউর রহমান হত্যাকান্ডে আসামি আব্দুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শামছুদ্দিন ওরফে শামছু মিয়ার  বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।  সেইসাথে তাদের দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর ১৩ আসামীকে যাবজ্জীন কারদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।উল্লেখ্য, ২০০০ সালের ১৯ মার্চ তাহিরপুর উপজেলার পৈন্ডববাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে খুন হন উপজেলা কামদেবপুর গ্রামের আরফান আলী ও মতিউর রহমান। এই হত্যাকান্ডের ঘটনায় কামদেবপুর গ্রামের মনু মিয়াকে প্রধান আসামি করে ২৮ জনের  তাহিরপুর থানায় মামলা করেন নিহতের ভাই একই গ্রামের মো. আতাউর রহমান। সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও দীর্ঘ বিচার কার্য শেষে দুই আসামিক মৃত্যুদন্ড ও অপর ১৩ আসামির যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। মামলার অপরাপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

6

অনলাইন ডেস্ক(রিপা-২৪)

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

7 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

1 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

8 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

7 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

5 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

1
2