editor

প্রকাশিত: 8:13 PM, January 2, 2025

মোগলাবাজারের ধরমপুর মাঝপাড়া রাস্তার উপর দিয়ে ট্রাকযোগে মাটি পরিবহন বন্ধের দাবিতে স্মারকলিপি

মোগলাবাজারের ধরমপুর মাঝপাড়া রাস্তার উপর দিয়ে ট্রাকযোগে মাটি পরিবহন বন্ধের দাবিতে স্মারকলিপি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের ধরমপুর মাঝপাড়া ইট সলিং রাস্তার উপর দিয়ে একটি প্রভাবশালী মহল ট্রাকযোগে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে প্রতিনিয়ত যাতায়াতের কারনে রাস্তার ক্ষতি হচ্ছে। রাস্তাটি রক্ষার দাবিতে সম্প্রতি এলাকাবাসী দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ধরমপুর মাঝপাড়া ইট সলিং রাস্তা দিয়ে এলাকার জনসাধারণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের মুসল্লিগণ যাতায়াত করেন। একটি প্রভাবশালী মহল অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ট্রাকযোগে এই রাস্তা দিয়ে নেওয়ার কারনে রাস্তার ক্ষতির পাশাপাশি কৃষি জমি বিনষ্ট হচ্ছে। রাস্তা দিয়ে ভারী ট্রাক দ্রুতগতিতে চলাচলের কারনে গ্রামের শিশুরা দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শীতের মৌসুমে চতুর্দিকে ধূলাবালি উড়ে আশপাশের বাড়ীঘর ও মানুষের ওপর পড়ছে। এতে বিভিন্ন ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন শিশুসহ এলাকাবাসী।
স্মারকলিপিতে এলাকাবাসী ধরপুর মাজপাড়ার একমাত্র রাস্তটি রক্ষা, কৃষি জমি ক্ষতি থেকে রক্ষা ও এলাকাবাসীর ক্ষতির বিষয় বিবেচনা করে রাস্তা দিয়ে ট্রাকযোগে মাটি পরিবহন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানান।
উল্লেখ্য, এলাকাবাসী ধরমপুর মাঝপাড়া রাস্তার উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ সংক্রান্ত একটি সাইনবোর্ড লাগিয়েছেন। কিন্তু একটি প্রভাবশালী মহল এটাকে তোয়াক্কা না করে ভারী ট্রাক দিয়ে প্রতিনিয়ত মাটি পরিবহন করছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়