editor
প্রকাশিত: 12:52 PM, September 1, 2020
সিলেট :
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে রাহিদ মিয়া হত্যা মামলার অন্যতম আসামি রুপা মিয়াকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মোগলাবাজার থানাধীন সোনাপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ওই হত্যার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে’র নেতৃত্বে মোগলাবাজার থানার ওসি মো. ছাহাবুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) শিপু কুমার দাস ও সঙ্গীয় ফোর্সসহ ১০/১২ জনের একটি চৌকস দল মোগলাবাজার থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় সোমবার দীর্ঘ ৮/৯ ঘন্টা ব্যাপক অভিযান পরিচালনা করে। পরে শাহপরান (রহঃ) থানাধীন শাহপরান (রহঃ) মাজার ফটকের কাছ থেকে মামলার ৩ নম্বর আসামি রুপা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আসামি রুপা মিয়াকে মামলার ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে