admin

প্রকাশিত: 11:31 PM, April 30, 2021

মোদির কাছে চিঠি, যেসব তথ্য জানতে চান ২ শতাধিক বিজ্ঞানী

মোদির কাছে চিঠি, যেসব তথ্য জানতে চান ২ শতাধিক বিজ্ঞানী

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ছবি: ইন্ডিয়ান ইকোনোমিক টাইমস

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। ভেঙে পড়েছে এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর এ দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। ঠিক ওই সময় দেশটির প্রথম সারির ২০০ বিজ্ঞানীরা এবার সরাসরি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে।

করোনাভাইরাসের প্রথম পর্ব থেকে আইসিএমআরের কাছে টেস্ট সংক্রান্ত যে ডেটা এখনও পর্যন্ত সংগৃহীত রয়েছে, তার সম্পূর্ণ তথ্য হাতে পেতে চান বিজ্ঞানীরা। এই মুহূর্তে দেশে যে কোভিড-সংকট চলছে, তাতে এর সঙ্গে ভাল ভাবে লড়তে গেলে হাতে থাকা জরুরি বিপুল সংখ্যক viral genome-এর সিকোয়েন্সিংয়ের তথ্য। সঙ্গে চাই এ দেশের মানুষের শরীরে কোভিড সংক্রমণ এবং এর টিকাকরণের ক্ষেত্রে শরীরের যে স্বাভাবিক রোগপ্রতিরোধী ধর্ম সক্রিয় হয়ে ওঠে তার পুঙ্খানুপুঙ্খ গবেষণালব্ধ ফলাফলও।

ভারতে এক একটি ভৌগোলিক এলাকায় একেক রকমভাবে প্রভাব ফেলছে করোনাভাইরাস। কোথায় ভাইরাসটি কেমন আচরণ করছে, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে সংশ্লিষ্ট জায়গাটির পরিবেশের ওপর।

এসব বিষয় মাথায় রেখে বিজ্ঞানীরা চান, large-scale granular epidemiological তথ্যের আদানপ্রদান আরও মসৃণ হোক। অথচ আইসিএমআরে এই সংক্রান্ত জমে থাকা তথ্য সরকারি ক্ষেত্রে কাজ করা বিজ্ঞানীরাই ব্যবহার করতে পারেন না।

দীর্ঘ এবং ব্যাখ্যামূলক চিঠিতে ২০০ বিজ্ঞানীর পক্ষে অধ্যাপক পার্থ মজুমদার এবং অধ্যাপক এলএস শশীধরের নাম উল্লেখ রয়েছে।

মোদিকে তারা লেখেন, কোভিড মহামারীর সঙ্গে যুদ্ধ করার জন্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন দেশের বিজ্ঞানীদের যে একটি বড় অংশ, তাদের পক্ষ থেকেই এ আবেদন।

ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে তারা লেখেন, গত এক বছর ধরে ভারতীয় বিজ্ঞানীরা কোভিডের সঙ্গে লড়াইয়ে জিততে নানা পদক্ষেপ করছেন। তারা টেস্টিং সেন্টার বাড়ানোর চেষ্টা করছেন, চেষ্টা করছেন নতুন ভেন্টিলেটর ব্যবস্থা গড়ে তুলতে, আনতে সহজলভ্য টেস্টিং পদ্ধতিও। টেস্টিং কিট যাতে এ দেশেই উৎপাদন করা যায়, তারা সেটাও ভেবেছেন। ভেবেছেন করোনায় ব্যবহার করার মতো ওষুধপত্র এবং সেরো সার্ভের ব্যবস্থার কথা। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন ও শিক্ষিত করে তোলা, তাদের ভ্যাকসিন নিতে উদ্দীপ্ত করা, ভ্যাকসিন নিয়ে তাদের মনস্তাত্তিক দ্বিধা দূর করা এবং গুজব এড়িয়ে চলার ব্যাপারে পরামর্শও দিয়ে এসেছেন তারা।

কিন্তু এই কাজের পরিধি বিশাল। সে কথা ভেবে ইন্ডিয়ান সায়েন্টিফিক কমিটি ঠিক করেছে, তারা বিষয়টি নিয়ে আরও ব্যাপক কাজ করবে। ঠিক এই জায়গাতেই তারা তাদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রার্থনা করেছেন। তাঁদের দাবি, এই সহায়তা প্রয়োজন কেননা, এই কাজে বিপুল আকারের তথ্য সংগ্রহ করা জরুরি, শুধু সংগ্রহই নয়, তা কাজের সময়ে ব্যবহারও করতে হবে। এক্ষেত্রে মহামারী সংক্রান্ত বিপুল তথ্য হাতের কাছে মজুত থাকা প্রয়োজন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে