editor

প্রকাশিত: 7:39 PM, May 16, 2025

মো. ফয়জুল হক ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত শিক্ষায় অসামান্য অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি

মো. ফয়জুল হক ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত শিক্ষায় অসামান্য অবদানে আন্তর্জাতিক স্বীকৃতি

স্কলার্সহোম মেজরটিলা কলেজ, সিলেট-এর অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত South Asia Development Council কর্তৃক এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

আগামী ১৮ মে ২০২৫, রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত JEN Maldives Malé by Shangri-La, Ameer Ahmed Magu-তে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে “Let’s all Forget about Discrimination and Create a Peaceful World” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার পার্টির আয়োজন থাকবে। এতে মালদ্বীপ সরকারের মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

অফিসিয়াল পত্রের মাধ্যমে দক্ষিণ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল-এর বাংলাদেশ প্রতিনিধি, উপদেষ্টা এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট অধ্যক্ষ ফয়জুল হককে আনুষ্ঠানিকভাবে সম্মাননার জন্য নির্বাচিত করার সুপারিশ করেন এবং তাঁর অংশগ্রহণ কামনা করেন।
প্রতিক্রিয়ায় অধ্যক্ষ জনাব হক বলেন, “এই সম্মাননাটি কেবল আমার প্রচেষ্টার স্বীকৃতি নয় বরং এর সাথে জড়িত সম্মিলিত সকলের প্রতিশ্রুতি ও আবেগের প্রমাণ। এটি আমাকে শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে এবং শিক্ষা ও আমার শিক্ষার্থীদের জন্য অর্থপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। আমি এই সম্মান আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকের প্রতি উৎসর্গ করতে চাই, শিক্ষার ক্ষেত্রে যাদের আত্নত্যাগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমি সাউথ এশিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং সকলের নিকট আন্তরিক দোয়া চাচ্ছি। ”

উল্লেখ্য, রোটারিয়ান অধ্যক্ষ মো. ফয়জুল হক এর আগেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস অ্যাওয়ার্ড, দার্জিলিং, ভারত।

সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৩।

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩।

৫ম গ্লোবাল চেঞ্জ মেকারস অ্যাওয়ার্ড ২০২৪, কুয়ালালামপুর, মালয়েশিয়া।

তিনি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এশিয়ান এডুকেশন সামিট-এ ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন