editor
প্রকাশিত: 3:37 PM, November 11, 2020
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও দুঃস্থ পথচারীদের মধ্যে খাবার বিতরণের করেছে জেলা যুবলীগ।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের মেয়র চত্বরে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটার পর মেয়র চত্বরে শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করেন অতিথিরা। এরপর অতিথিরা কোর্ট রোডে এক হাজার দুঃস্থ পথচারীদের মধ্যে খাবার বিতরণ করেন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়