editor
প্রকাশিত: 2:00 PM, January 12, 2021
অনলাইন ডেস্ক
অন্যান্য আনুষ্ঠানিকতা ও প্রতীক বরাদ্দের পর এখন জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। গতকাল দুপুর থেকেই প্রার্থীরা পোস্টার, মাইকিং ও লিফলেট, বিতরণ করতে দেখা যায়। প্রচার-প্রচারণার শুরুর দিকে একজন প্রার্থীর পক্ষে শোডাউনের মাধ্যমে মিছিলযোগে প্রচারণায় নামতে দেখা যায়। তবে অন্যান্য প্রার্থী যথাযথ আচরণবিধি মেনেই নিজেদের পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেন। ১০ই জানুয়ারি ছিল মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহরের শেষদিন। ওইদিন মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছয়ফুর রহমান (সাইফুর রহমান বাবুল) ও কাউন্সিলর পদে ৮ নং ওয়ার্ড থেকে সৈয়দ মমসাদ আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে যাচাই-বাছাইর সময় বাতিল ৮ জনের মধ্যে ৬ জন আপিল করলে ওই ৬ জনই তাদের মনোনয়নের বৈধতা পান। ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সৈয়দ আবু ইকবাল আপিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়।সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মেয়র পদে ২ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০শে জানুয়ারি। মেয়র পদে- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান (নৌকা) এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।১ নং ওয়ার্ড: সাধারণ কাউন্সিলর পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন পারভেজ আহমদ, পার্থ সারথী পাল, শহীদ মিয়া, শাশ্বত ব্রহ্ম রনি, মো. ওয়াহিদ।
২নং ওয়ার্ড: সাধারণ কাউন্সিলর পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- মো. আসাদ হোসেন মক্কু ও মো. পিন্টু আহমদ।
৩ নং ওয়ার্ড: সাধারণ কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- মো. রাসেল আহমেদ, মো. রুবেল আহমদ, মোহাম্মদ নাহিদ হোসেন।
৪ নং ওর্য়াড: সাধারণ কাউন্সিলর পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- মো. মতিউর রহমান মতিন, মনবীর রায়, সালেহ আহমদ, সুমেশ দাস যীষু।
৫ নং ওয়ার্ড: সাধারণ কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- ফয়ছল আহমদ, দেলওয়ার হোসেন, মো. আবুল কাশেম। কোনো প্রকার আপিল না করায় জায়েদ হোসেন প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেননি।
৬ নং ওর্য়াড: সাধারণ কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- মো. শাহিন মিয়া, মো. জালাল আহমদ, শামীম আহমদ।
৭ নং ওয়ার্ড: সাধারণ কাউন্সিলর পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- আনিছুজ্জামান (বায়েছ), মো. জাকির হোসেন রাজা, সহিদুল ইসলাম, সারওয়ার মজুমদার ইমন, মো. লাভলু আহমদ।
৮ নং ওর্য়াড: সাধারণ কাউন্সিলর পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- সৈয়দ সেলিম হক ও মো. সাজ্জাদ আহমেদ। সৈয়দ মমসাদ আহমদ মনোনয়ন প্রত্যাহর করেন।
৯ নং ওর্য়াড: সাধারণ কাউন্সিলর পদে ১ জন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়। সৈয়দ আবু ইকবাল আপিল না করায়।
সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন:
১ নং ওর্য়াড (১, ২ ও ৩): নারী কাউন্সিলর পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন- রোববান বেগম, নুরুন্নাহার, নাজমা বেগম, এ.এস কাঁকন (আছমা আক্তার), শ্যামলী সুত্রধর।
২ নং ওর্য়াড (৪,৫ ও ৬) : নারী কাউন্সিলর পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন শ্যামলী দাশ পুরকায়স্থ, জাহানারা বেগম।
৩ নং ওয়ার্ড (৭, ৮ ও ৯): নারী কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন শিল্পী বেগম, পারভীন আক্তার, জিমি আক্তার।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশিদ বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার পৌর নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৪ টি ভোটকেন্দ্র থেকে বাড়িয়ে ১৮ টি কেন্দ্র করা হয়েছে। যাতে ১২৫ টি বুথ থাকবে।
এ বছর মৌলভীবাজার সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর ওরস উপলক্ষে মেলা বসবে না
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: করোনা সংক্রমণ প্রতিরোধে এ বছর মৌলভীবাজার ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ্ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (রঃ) এর ৬৮০তম ওরস মোবারক উপলক্ষে দরগাহ প্রাঙ্গণে মেলা হচ্ছে না। সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) মাজার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ খলিল উল্লাহ ছালিক জুনেদ বিষয়টি নিশ্চিত করে জানান এ বছর করোনার কারণে মেলা হচ্ছে না। ওরস উপলক্ষে মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণ করা হবে। কিন্তু সব কিছুই জনসমাগম এড়িয়ে সরকারি নির্দেশনা মতোই পালন করবেন বলে জানান তিনি। প্রতিবছর ১৪ই জানুয়ারি মিলাদ মাহফিল ও গরু জবাইয়ের মাধ্যমে ওরসের শুরু হয়। পরদিন গিলাফ চড়ানো এবং বাদ জোহর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়। এরপর বাদ আসর আখেরি মোনাজাতের মাধ্যমে ঐতিহ্যবাহী এই ওরসের সমাপ্তি ঘোষণা করা হয়। এই বছর সবই হবে কিন্তু জনসমাগম এড়িয়ে ওরস পালন করা হবে।
উল্লেখ্য, সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) ছিলেন- হযরত শাহজালাল (রহঃ) শিষ্য। তিনি মৌলভীবাজার এলাকায় শাহ্জালালের অনুপ্রেরণায় প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। প্রতিবছর তার সমাধিস্থলে এই ওরস আয়োজিত হয়। ওরস উপলক্ষে প্রতিবছর দরগাহ্ মহল্লা এলাকায় টানা ৩ দিন মেলা আয়োজিত হয়। মেলায় দূরদুরান্ত থেকে আসেন হাজারো দর্শন
S/H-(Ripa–5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে