editor
প্রকাশিত: 4:42 PM, December 9, 2020
অনলাইন ডেস্ক:
মৌলভীবাজার শহরের ৪টি বেকারিতে অভিযান চালিয়ে তিন লাখ সত্তর হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র?্যাবের একটি দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান ছিল চলমান। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে সম্রাট বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। শহরের বড়হাট এলাকায় বেকারিতে দেখা যায় নোংরা পরিবেশে মেঝেতে তৈরি খাবার রাখা হয়েছে। এর দায়ে ওই প্রতিষ্ঠানটিকেও এক লাখ টাকা জরিমানা করা হয়। শহরের পশ্চিমবাজার এলাকার আল মদিনা বেকারির তৈরি কেক ও পাউরুটিতে মাছি ও তেলাপোকা পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র?্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।আনন্দ বেকারিতে রং দিয়ে খাবার তৈরি ছাড়াও পুরনো বিস্কুটের গুঁড়া দিয়ে আবার বিস্কুট তৈরি করা হয়। এর দায়ে এই প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
S/H-(Ripa-5)
4 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
5 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 2 শনিবার
8 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 6 এই
2 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,
1 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা
2 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,
2 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০
6 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি