editor
প্রকাশিত: 11:11 AM, December 15, 2021

নিহত আব্দুল হাসিম মাহিম (ছবি: সংগৃহীত)
মৌলভীবাজার প্রতিনিধি :: পাওনা এক হাজার টাকার জন্য দেনাদারের ছেলে আব্দুল হাসিম মাহিমকে হত্যার পর হাত-পা বেঁধে মৃতদেহ গুম করতে মৌলভীবাজারের মনু নদীতে ফেলে দেয় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে পাওনাদার সাব্বির বক্স ।
আটক সাব্বির সদর উপজেলার ৭ নম্বর চাঁদনীঘাট ইউপির সম্পাসী গ্রামের আবুল বক্সের ছেলে।
সোমবার রাতে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত শিশুর বাবা বদরুল ইসলাম বাদী হয়ে এজহার দায়ের করলে জড়িত সন্দেহ তিনজনকে আটক করা হয়। এরমধ্যে সাব্বির বক্স জিজ্ঞাসাবাদে নিজেই হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়।
তিনি আরও বলেন, মাত্র এক হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে করে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে গলায় রশি প্যাঁচিয়ে হত্যা করে হাত-পা বেঁধে মৃতদেহ বস্তাবন্দি করে গুম করার উদ্দেশ্যে মনু নদীতে ফেলে দেয় সাব্বির।
এর আগের দিন রবিবার সাড়ে ১০টার দিকে মনু নদীর পূর্ব সম্পাশি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহিম রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের বাসিন্দা বদরুল ইসলামের ছেলে।
জানা গেছে, শিশু মাহিম তার মায়ের সঙ্গে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব সম্পাশি গ্রামে নানা বাড়িতে বসবাস করত। শনিবার বিকালে বাড়ির পাশে খেলার মাঠ হতে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ মনু নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, পাওনা টাকার জন্য শিশুটিকে হত্যা করে মনু নদীতে ফেলে দেয়। এ ঘটনায় মডেল থানায় হত্যা মামলা রুজু হয়েছে।
ডিএসএস / ১৫ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে