editor
প্রকাশিত: 4:19 PM, November 9, 2024
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’ এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা দান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার জন্য নাম তালিকাভুক্ত করার সময় আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সমিতির জীবন সদস্যদের সন্তান ছাড়াও মৌলভীবাজার জেলার অধিবাসীদের সন্তান যারা ২০২৪ সালে এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান ও তাদের মধ্যে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে নগদ এককালীন বৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার নাম,বর্তমান ও স্থায়ী ঠিকানা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার এবং পরীক্ষায় উত্তীর্ণের নম্বর ফর্দসহ সাদা কাগজে সমিতির সভাপতি/ সেক্রেটারি বরাবর আবেদনপত্র আগামী ১৮ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিম্নের যেকোন ঠিকানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ঠিকানাসমূহ হল: (১) জয়িতা ফার্মেসী, লামাবাজার পয়েন্ট, সিলেট (২) নিউ সেন্ট্রাল ফার্মা, হাউজিং এস্টেট গেইট, দর্শন দেউড়ি, আম্বরখানা, সিলেট (৩) উপশহর ডিপার্টমেন্টাল স্টোর, বে-লীফ চায়নিজ রেস্টুরেন্টের নীচে, বি- ব্লক মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট (৪) কাবাব কটেজ, সেন্ট্রার পয়েন্ট (লিফট-১), টুয়েলভ্ এর বিপরীতে, কুমারপাড়া পয়েন্ট, সিলেট।
যেকোন তথ্যের জন্য মোবাইল নাম্বার ০১৭১১৩১১৫৭৪ বা ০১৭১৮৪০০৪২২- এ যোগাযোগ করার জন্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা.মৃগেন কুমার দাস চৌধুরী ও সেক্রেটারি আহমদ মাহবুব ফেরদৌস অনুরোধ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন