editor
প্রকাশিত: 7:38 PM, December 25, 2024
সিলেটে অবস্থানরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন “মৌলভীবাজার সমিতি, সিলেট” এর ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনার জন্য সমিতি কর্তৃক গঠিত নির্বাচন কমিশন বিগত ৫ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে একটি মাত্র প্যানেল বিক্রি হওয়ায় এবং একটি মাত্র প্যানেল জমা হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডা. আজিজুর রহমান ২৫ ডিসেম্বর, বুধবার সমিতির ২০২৫–২৬ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সহসভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ ও লায়ন শামীম আরা বেগম বেবী, সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক আলী ও এডভোকেট সাইফুর রহমান, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক একেএম ওয়াহিদুর রব জগলু, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাশ, প্রচার সম্পাদক প্রভাষক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক মো.বাবুল সিদ্দিকী , সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব দুরুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মো. আবুল ফজল চৌধুরী , নির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ হাবীব আল নূর রাসেল,চৌধুরী এনায়েত মাওলা রাজু, মো. আব্দুল ওয়াহিদ ও মো. রইছ উদ্দিন। গতকাল(২৫/১২/২৪) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডা. আজিজুর রহমান এবং অপর দুই নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালিক ও এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১০ জানুয়ারি ২০২৫ ইং, শুক্রবার সন্ধ্যা ৬ টায় দরগাহ গেইটস্হ শহিদ সোলেমান হলে মৌলভীবাজার সমিতি, সিলেট এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক সাধারণ সভায় সমিতির বিগত বছরের কাজের প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হবে। বার্ষিক সাধারণ সভায় সকল সম্মানিত জীবন সদস্যদের উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস সবাইকে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক