editor
প্রকাশিত: 11:24 AM, October 12, 2025
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টাকি গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মৌলভীবাজার ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু
শনিবার বেলা ৩ ঘটিকার সময় টাকি গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। যদি তারেক রহমান আমাকে মনোনীত করেন তাহলে আমি এই অঞ্চলের প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দিতে চাই। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আপনাদের ছেলে সন্তান হয়ে মৌলভীবাজার-১ আসনের সর্বস্তরের জনসাধারণের জন্য কাজ করতে চাই।
গণসংযোগ ও উঠান বৈঠকে বড়লেখা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম কাতারের সাধারণ সম্পাদক রায়হান আহমদ ও কাঁঠালতলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা যুবদলের সাবেক সিঃ যুগ্ম আহ্বায়ক জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ,বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোঃ মুজিব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক,কাঠালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার , কাঁঠাল তলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাব উদ্দিন, বিএনপির নেতা এনামুল হক, আনই হাজী, জাসাস বড়লেখা উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম, ইউপি সদস্য আলতাফ হোসেন, ইউপি সদস্য রাসেল আহমদ সহ স্থানীয় বিভিন্ন স্তরের জনসাধারণ, তরুণ সমাজ, ব্যবসায়ী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বক্তব্যকালে বলেন, শরিফুল হক সাজু শুধু একজন রাজনীতিক ব্যক্তি নয়, তিনি আমাদের অভিভাবক। দলের কঠিন সময়ে, মামলা-হামলার সময় তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। নিজের সামর্থ্য অনুযায়ী অনেকের মামলার খরচ বহন করেছেন, সকলের বিপদে এগিয়ে এসেছেন, এখনো নেতাকর্মীদের পাশে আছেন। তাঁর মতো ত্যাগী ও মানবিক নেতা বড়লেখা-জুড়ি অঞ্চলে খুবই বিরল।
আমরা আশাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড়লেখা-জুড়ির তারুণ্যের অহংকার শরিফুল হক সাজুকেই মনোনীত করবেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে