editor
প্রকাশিত: 3:25 PM, February 15, 2021
অনলাইন ডেস্ক
রাজধানীর মুগদার মান্ডায় কিশোর হাসান মিয়াকে (১৬) খুনে জড়িত অভিযোগে সাত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তাদের গ্রেফতার করে।পুলিশ বলছে, গ্রেফতার সবাই সংঘবদ্ধ কিশোর অপরাধী দলে জড়িত। তারা ‘ব্যান্ডেজ’ নামে গ্রুপ পরিচালনা করেগত শুক্রবার রাতে হাসান মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হাসান মিয়াকে খুন করা হয়।তিনি বলেন, খুবই তুচ্ছ ঘটনায় এ খুনের ঘটনা। সালাম না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে।গ্রেফতার সবারই বয়স ১৬-১৭ বছরের মধ্যে। ঘটনার পরপরই এক কিশোরকে আটক করেছিল থানা পুলিশ।পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, এই কিশোররা ‘ব্যান্ডেজ’ নামে গ্রুপ পরিচালনা করে।নিহত হাসান একটি প্রিন্টিং প্রেসে কাজ করত। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারে। মুগদার মান্ডায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত হাসান। তিন ভাই এক বোনের মধ্যে সে তৃতীয়।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন