editor
প্রকাশিত: 9:31 PM, February 19, 2021
নিজস্ব প্রকতবেদক:
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য,সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী বলেছেন, শাসন-শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে যুবদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে ।যে কোনো অপশক্তি ঐক্যবদ্ধ শক্তির কাছে মাথা নোয়াতে বাধ্য। দেশ ও জাতিকেসমৃদ্ধ করতে যুবদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই ।তিনি আরো বলেন, বেকার যুবকদের চাকরি দিতে হবে নতুবা বেকারদের বেকার ভাতা দিতে হবে।বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি ) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদেরসাহিত্য আসর কক্ষে,আলমগীর হোসেনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ খোকনের পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড তৌহিদুর রহমান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি কায়সার আহমেদ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলার যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন রুমেল , রুহুল আমিন, জামাল আহমদ, ডাক্তার জাহাঙ্গীর আলম দুলাল ,বিশ্বনাথ উপজেলা যুব মৈত্রীর আহবায়ক আব্দুল শহীদ, যুগ্ন-আহ্বায়ক মানিক মিয়া প্রমু্খ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী। সম্মেলনে আব্দুল্লাহ খোকনকে সভাপতি ও আলমগীর হোসেন রুমেল কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট সিলেট জেলা কমিটি গঠন করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন