editor

প্রকাশিত: 5:35 PM, January 24, 2021

৪৯ বছর পর ‘বাঁশের ব্রিজ’, চলে যানবাহনও

৪৯ বছর পর ‘বাঁশের ব্রিজ’, চলে যানবাহনও

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে পাকা সেতুর আদলে বাঁশের সাকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলমলিক এলাকার লোকজন। করতির খালের ওপর বাঁশের ১৫০ ফুট সাঁকো তৈরির করে ফুলমলিক ও চান্দ্রগ্রাম গ্রাম দুটির  যোগাযোগের নতুন যুগের সূচনা করল গ্রামবাসী। পাশাপাশি দূর হলো ৪৯ বছরের যোগাযোগ । করতির খালে ওপর স্থায়ী সেতু নির্মাণ করে দুর্ভোগ লাঘব করতে দায়িত্বশীদের এগিয়ে আসার আহ্বান জানায় এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলমলিক-চন্দ্রগ্রামকে বিভক্ত করে রেখেছিল করতির খাল। স্বাধীনতার পর থেকে এই খাল পারাপারের একমাত্র মধ্যম ছিল নৌকা। কিন্তু এবার এলাকাবাসীর উদ্যোগে সেই ভোগান্তির শেষ সাময়িক হয়েছে বলে জানান স্থানীয়রা। এলাকা থেকে চাঁদা তুলে ফুলমলিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে খালের ওপর গ্রামীবাসী দেড় শ ফুট দীর্ঘ বাঁশের সাকো নির্মাণ করে অসাধ্যকে সাধন করেছেন।

নির্মিত বাঁশের এ সাকো দিয়ে নির্বিঘ্নে চলাচল করবে অটোরিকশাসহ ছোট যানবাহন। গ্রামবাসী বাঁশ দিয়ে তৈরি সাকোর নাম দিয়েছেন ‘বাঁশের ব্রিজ’। তবে অনেকে বলছেন এই বাসের সাঁকো আর কত বছর টিকবে। কয়েক মাস পর ভেঙে যাবে। দ্রুত এখানে সেতু নির্মাণ করে এলাকার দুর্ভোগ লাঘবের আহ্বান জানান তারা। গত শনিবার বিকেলে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকো উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম পল্লব।

সাঁকো নির্মাণের স্বেচ্ছাশ্রম দেওয়া কামিল আহমদ জানান, সাঁকো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিন লাখ টাকা। দুই গ্রাম থেকে সাধ্যমতো আর্থিক সহায়তা পাওয়ায় কাজ শুরু হয়। সাঁকোটি নির্মাণে প্রায় ২ মাসের মতো লেগেছে। সাঁকোটি অনেক মজবুত করে তৈরি করা হয়েছে। সাঁকো দিয়ে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করতে পারে। স্বাধীনতার পর থেকে করতির খাল পারাপারের জন্য ফুলমলিক-চন্দ্রগ্রামের একমাত্র মাধ্যম ছিল নৌকা। এখন থেকে জরুরি প্রয়োজনে নিজ গ্রাম থেকে অটোরিকশা, রিকশা কিংবা মোটরসাইকেল নিয়েও যেতে পারবেন। সেই সুযোগ তৈরি হয়েছে বাঁশের সাঁকো নির্মাণের পর।

আলীনগর ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে শত শত মানুষ এই সাঁকো দেখতে আসছে। এমন একটি মহৎ উদ্যোগ সত্যি আমাকে অভিভূত করেছে। উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অনেক অসম্ভব কাজকে খুব সহজে সম্ভব করা যায়। সেটি করে দেখালেন ফুলমলিক গ্রামবাসী।

 

S/h(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন