editor
প্রকাশিত: 7:27 PM, October 12, 2025
যানঝটমুক্ত ক্লিন নগর গঠন নাগরিক প্রত্যাশা সিলেট মডেল নগর গঠনের উদ্যোগ অব্যাহত রাখার দাবীতে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে এক মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে সিলেট সিটি পয়েন্টের সামনে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের নির্বাহী কমিটির সভাপতি দেলওয়ার হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ, সিসিকের ৪০ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম সুমন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রহমান, সহ সমাজসেবা সম্পাদক তানবির আহমেদ, সদস্য শ্রাবন আলী, বিশিষ্ট ব্যবসায়ী সালমান বিন মালেক, ব্যবসায়ী আব্দুর রউফ, মুহিবুর রহমান নাহিদ, ইমন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা যানঝটমুক্ত ক্লিন নগর গঠন নাগরিক প্রত্যাশা সিলেট মডেল নগর গঠনের লক্ষ্যে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, সিলেটকে একটি আদর্শ মডেল নগরীতে রূপ দিতে হলে নাগরিকদের সচেতনতা, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও রাজনৈতিক সদিচ্ছা একসঙ্গে প্রয়োজন।
বক্তারা বলেন, নগরীর উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িত রয়েছে সুশৃঙ্খল যানবাহন চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের সহযোগিতা। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সিলেটকে একটি যানঝটমুক্ত, সবুজ ও ক্লিন মডেল নগরীতে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন