editor
প্রকাশিত: 3:16 PM, February 24, 2026
বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজকে ‘অনার্স অ্যাওয়ার্ড’ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের সারের ঐতিহ্যবাহী ফেচাম তান্দুরি রেস্টুরেন্টের হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জাহাঙ্গীর হক রাজকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসন আয়োজিত “প্রবাসী সম্মাননা-২০২৫” অনুষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে প্রবাসী সম্মাননা লাভ করায় যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুউলভ্যালি এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে কাউন্সিলর জাহাঙ্গীর হক রাজের অবদান এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সেবায় তার নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুউলভ্যালি কাউন্সিলের চেয়ারম্যান রজার অ্যাডাম, কাউন্সিলর ফিল হ্যামন্ড, কাউন্সিলর ডেভিড ড্র্যাপার, কাউন্সিলর লরেন্স পেনি। এছাড়াও নাফিল্ড হেলথ ক্লাবের একদল প্রতিনিধি, ব্রিটিশ রাজনীতি ও স্থানীয় প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুউলভ্যালি কাউন্সিলের চেয়ারম্যান কাউন্সিলর রজার অ্যাডাম তার বক্তব্যে জাহাঙ্গীর হকের নেতৃত্বের প্রশংসা করেন। আয়োজক আনিসুল হক আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, মুউলভ্যালি কাউন্সিলর হিসেবে আমার বাবার এই অর্জন আমাদের পরিবারের পাশাপাশি পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। আগামীতে জাহাঙ্গীর হক রাজের কার্যক্রমের মাধ্যমে আরো অর্জন ভয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে কাউন্সিলর জাহাঙ্গীর হক রাজের পুত্র এবং ফেচাম তান্দুরি রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর আনিসুল হক-এর আয়োজনে নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের