editor
প্রকাশিত: 7:05 PM, September 30, 2026
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পীর ফকির আব্দুল মঈন চিশতীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের ম্যানচেস্টারস্থ হাইড ইতালিয়ান বার রেষ্টুরেন্টের ২য় তলার হল রুমে এ ওরশে আউলিয়া অনুষ্ঠিত হয়।
পাক পাঞ্জাতন (আঃ) ও মোর্শেদ কিবলাহ শাহ সুফি হাজী শুকুর আলী চিশতী (রহঃ) সহ কাদেরিয়া, চিশতিয়া, নকশেবন্দীয়া ও মোজাদ্দেদীয়া—এই চার তরিকার আউলিয়ায়ে কেরামের স্মরণে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির ও মিলাদ শরীফ পাঠ শেষে বিশ্ববাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাক পাঞ্জাতন দরবার শরীফের পীর এবং আশেকানে পাক পাঞ্জাতন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ শাহ সুফি আব্দুল মঈন চিশতী।
উক্ত ওরশ শরীফে উপস্থিত ছিলেন— আবুল কালাম, মাহফুজুর রহমান, জুনেদ মিয়া চৌধুরী, রশীদ উদ্দীন, তোফায়েল আহমদ, বাবুল মিয়া, মাশুকুর রহমান সাচ্চু, মোঃ জাকির চৌধুরী, আঃ হান্নান হাইড, সাংবাদিক সৈয়দ সাদেক মিয়া, মোঃ এনাম মিয়া, মোঃ দেলোয়ার মিয়া, আঃ হান্নান, মোঃ নুরুজ্জামান, মোঃ নেহার চৌধুরী, আঃ হাকিম, আব্দুল বশর, রুবেল মিয়া ও রুহেল মিয়াসহ শত শত আশেকান ও ভক্তবৃন্দ। সারারাত ব্যাপী জিকির আসকার, আধ্যাত্মিক আলোচনা, সানা মাহফিল ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ওরশ শরীফ সম্পন্ন হয়।
2 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আওতাধীন শাহপরান থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 2 অসীম
8 শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, উপস্থিত বুদ্ধি, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
8 আসন্ন কানাইঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে সিলেটের স্থানীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
5 দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
6 দেশজুড়ে বেজে উঠেছে নির্বাচনী সুর। সেই সুরের সবচেয়ে শক্তিশালী প্রতিধ্বনি এখন শুনা যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেটের হৃৎপিণ্ড সিলেট সদর
1 প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, দমন-পীড়ন কিংবা বারবার কারাবরণÑকোনো কিছুই দমাতে পারেনি রাজপথের আপসহীন ছাত্রনেতা রুবেল ইসলামকে। সিলেটের ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা
2 দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা ও কারাভোগের কারণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা