editor

প্রকাশিত: 5:54 PM, November 1, 2025

যুক্তরাজ্যে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘টমি মিয়া’স ঢালিউড নাইট

যুক্তরাজ্যে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘টমি মিয়া’স ঢালিউড নাইট

বাংলাদেশি সংস্কৃতি, চলচ্চিত্র ও অতিথিপরায়ণতার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে যুক্তরাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘টমি মিয়া’স ঢালিউড নাইট’। ঐতিহাসিক এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্যের সংসদ সদস্য ও বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের বন্ধু জেরেমি কারবিন এমপি।

দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনের সূচনা হয় সকালে লন্ডনের কুইন্স গেটে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে। বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম আয়োজিত বিশেষ স্বাগত অনুষ্ঠানে ‘টমি মিয়া’স হসপিটালিটি অ্যাওয়ার্ডস ২০২৫’-এর বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে “কালিনারি কুইন, মহিলা ক্ষমতায়ন পুরস্কার”, “বর্ষসেরা আন্তর্জাতিক শেফ”সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের বাংলাদেশের ভোজ্য সংস্কৃতি ও অতিথিসেবার ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।

দিনব্যাপী নানা আয়োজনের পর সন্ধ্যায় পূর্ব লন্ডনের জনপ্রিয় বাংলা স্ট্রিট ফুড রেস্টুরেন্ট ‘চটপটি লাউঞ্জ’-এ জমকালো আয়োজনে পর্দা ওঠে বহুল প্রত্যাশিত ‘ঢালিউড নাইট’-এর। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বখ্যাত শেফ ও রন্ধনশিল্পী টমি মিয়া, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রন্ধন ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট অতিথি, শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, “এই আয়োজন যুক্তরাজ্যে বসবাসরত তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও চলচ্চিত্রকে নতুনভাবে তুলে ধরবে। একই সঙ্গে এটি বাংলাদেশের হসপিটালিটি ও চলচ্চিত্র শিল্পের আন্তর্জাতিক সংযোগ আরও জোরদার করবে।”

বাংলাদেশি সংস্কৃতির উজ্জ্বল রঙে সেজে উঠা ‘টমি মিয়া’স ঢালিউড নাইট’ নিঃসন্দেহে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে বলে জানান প্রবাসী বাংলাদেশীরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন