editor
প্রকাশিত: 5:54 PM, January 14, 2021
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম কিছুটা শিথিল করেছে সরকার। এখন থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে, যা এতদিন ১৪ দিন করে থাকতে হচ্ছিলো।স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে এ সংক্রান্ত নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।এতে বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে যারা আসবেন, তাদের সবাইকে ৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। চারদিন পর নমুনা পরীক্ষায় কারও করোনা সংক্রমণ পাওয়া না গেলে তিনি বাড়িতে গিয়ে বাকি ১০ দিনের (মোট ১৪ দিন) কোয়ারেন্টিন সম্পন্ন করবেন।আর চারদিন পর নমুনা পরীক্ষায় কারও সংক্রমণ ধরা পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে বলে নতুন ওই নির্দেশনায় বলা হয়েছে।লন্ডন ও আশপাশের এলাকা থেকে করোনার একটি নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ জন্য গেল ডিসেম্বরের শেষ দিকে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বিষয়ে সতর্কতা জোরদার করা হয়।গত ২৩ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ না থাকলে বাধ্যতামূলকভাবে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। এরপর ২৮ ডিসেম্বর সরকার সেই সময়সীমা বাড়িয়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে, যা পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়। ওই ১৪ দিন যাত্রীদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে রাখার ব্যবস্থা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন