editor
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান এক বার্তায় যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে ও গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সহযোগী শক্তি হিসেবে যুবদল অত্যন্ত সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটি সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী শক্তির সবাইকে নিয়ে তাদের দায়িত্ব পালন করে যাবেন। তাদের নেতৃত্বে যুক্তরাজ্য যুবদলের মাধ্যমে প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদী আন্দোলন আরও শক্তিশালী হবে।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যুক্তরাজ্যসহ সমগ্র ইউরোপে দলের সুনাম ও শক্তিকে আরও সুদৃঢ় করবেন। বার্তায় নেতৃবৃন্দ যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অকুণ্ঠ সমর্থন দিয়ে তাদের সফলতা কামনা করেন এবং প্রয়োজনে সকল ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
6 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
6 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
1 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
1 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
1 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়