editor
প্রকাশিত: 3:00 PM, March 4, 2025
সিলেটের সময় ডেস্ক :: বাণিজ্য নীতির অংশ হিসেবে কানাডা, মেক্সিকো ও চীনের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপ কার্যকর করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায়, চীন ও কানাডা পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
গতকাল সোমবার (৩ মার্চ) কানাডা ঘোষণা করেছে, ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হওয়ার পর কানাডা ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫% পাল্টা শুল্ক আরোপ করবে।
এদিকে ট্রাম্পের বাণিজ্য নীতির প্রতিক্রিয়ায় চীনও আজ মঙ্গলবার (৪ মার্চ) ঘোষণা করেছে যে, তারা মার্কিন কৃষি পণ্য আমদানির ওপর ১০% থেকে ১৫% শুল্ক আরোপ করবে। একইসঙ্গে, মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা করছে। খবর বিবিসি ও রয়টার্সের।
সোমবার ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্কারোপের ঘোষণা দেন। আজ থেকেই তিন দেশের ওপর কার্যকর হবে অতিরিক্ত শুল্ক।
ট্রাম্প জানান, দরাদরির আর কোনো সুযোগ নেই। ফলে মেক্সিকো ও কানাডার ওপর আরোপিত হচ্ছে ২৫ শতাংশ আমদানি শুল্ক। অন্যদিকে চীনের ওপর আরোপ করা হলো অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক।
এরই প্রতিক্রিয়া হিসেবে চীল ও কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক নীতি আরোপের হুঁশিয়ারি দিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, তার দেশ যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ৩০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করবে। এছাড়া আগামী ২১ দিনের মধ্যে আরও ১২৫ বিলিয়ন ডলারের পণ্যকে এর আওতায় আনবে। কানাডার এই নতুন শুল্ক ব্যবস্থা যতদিন মার্কিন শুল্ক কার্যকর থাকবে ততদিন বহাল থাকবে।
রয়টার্স বলছে, ট্রাম্পের প্রথম মেয়াদের সময় কানাডা যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছিল, যার পরিমাণ ছিল ১৬.৬ বিলিয়ন কানাডিয়ান ডলার। এক্ষেত্রে সবচেয়ে কঠোর ও কৌশলগত প্রতিশোধ হতে পারে যুক্তরাষ্ট্রে কানাডার জ্বালানি রপ্তানি সীমিত করা।
কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল সরবরাহকারী দেশ এবং ৩০% মার্কিন রাজ্যে কিছু পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে।
চীনের ঘোষণা অনুযায়ী, তারা বিভিন্ন মার্কিন কৃষি ও খাদ্য পণ্যের ওপর আমদানি শুল্ক ১০% থেকে ১৫% বাড়াবে। এছাড়া, চীনা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানকে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
চীন আগামী ১০ মার্চ থেকে আরও কিছু মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন মুরগি, গম, ভুট্টা ও তুলার ওপর ১৫% অতিরিক্ত শুল্ক বসাবে। এছাড়া, মার্কিন সয়াবিন, সরগাম, শূকরের মাংস, গরুর মাংস, সামুদ্রিক পণ্য, ফলমূল, শাকসবজি ও দুগ্ধ পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করবে।
8 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
2 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
8 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
7 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম
2 স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে
2 * টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে
2 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের
7 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া